মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ আবারও বাড়াল কাতার বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা মধ্যবর্তী নির্বাচনে কি ট্রাম্পের দলের ভরাডুবি ঘটছে? বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ ‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ অগাস্টে রেমিটেন্সে ২২ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি বিদ্যালয়ের টয়লেটে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বিএনপি সরকারকে অস্থির করার অপচেষ্টা চলছে: মুশফিকুর রহমান চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

‘ভেবেছিলাম নেইমার অন্তত একটা ব্যালন ডি’অর জিতবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : বিরাট প্রতিভা নিয়ে ফুটবল অঙ্গনে পদচারণা শুরু করেছিলেন নেইমার। ক্রমেই তিনি হয়ে ওঠেন ব্রাজিলিয়ান ফুটবলের সুপারস্টার। বিশেষজ্ঞরা মেসি-রোনালদো পরবর্তী যুগের সুপারস্টার হিসেবে নেইমারকেই বেছে নিয়েছিলেন। কিন্তু পথ হারিয়ে নেইমার নিজেকে সেই জায়গায় নিতে পারেননি। বয়স ৩০ হয়ে গেলেও তার ঝুলিতে নেই কোনো ব্যালন ডি’অর পুরস্কার। ব্রাজিল সমর্থকদের এই আক্ষেপ ফুটে উঠল নেইমারের পিএসজি সতীর্থের কণ্ঠে।

ফুটবলবোদ্ধাদের মতে, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া ছিল নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। কারণ লিগ ওয়ান কোনো দিক দিয়েই স্প্যানিশ লা লিগার ধারেকাছেও নেই। কিছুদিন আগে লিওনেল মেসিও গেছেন পিএসজিতে। কিন্তু ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা আর্জেন্টাইন ফুটবল জাদুকরের তো সাতটি ব্যালন ডি’অর জেতা হয়ে গেছে। এবার পিএসজির স্প্যানিশ মিডফিল্ডার আন্দের এরেরা বললেন, তিনি ভেবেছিলেন এত দিনে নেইমার অন্তত একটি ব্যালন ডি’অর জিতবেন।

স্প্যানিশ দৈনিক এএসে সাক্ষাৎকারে এরেরার কথা, ‘আমি ভেবেছিলাম, নেইমার এত দিনে একটা ব্যালন ডি’অর জিতবে। তবে এখনো সে সম্ভাবনা শেষ হয়ে গেছে, তা বলছি না। ওর সঙ্গে থাকা, খেলতে পারাই আনন্দের। সতীর্থ হিসেবে নেইমার অসাধারণ, আর ফুটবলার হিসেবে বিশ্বের সেরা পাঁচের একজন। ওর সঙ্গে আমার সম্পর্কটা দারুণ বন্ধুত্বপূর্ণ। ‘এরেরা হয়তো ঠিকই বলেছেন। কারণ মেসি-রোনালদোর যুগে খেলতে নেমে নেইমারকে সব সময় তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit