সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

চৌগাছা পৌরসভার বাজেট ঘোষণা করলেন মেয়র হিমেল

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৩০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ২৪কোটি ৮৩ লাখ ৯৫ হাজার ২১৩ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল।সোমবার বেলা ১২ টার দিকে পৌরসভায় তার নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মী, কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তার উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি।বাজেটে রাজস্ব আয় খাতে ট্যাক্স থেকে ৭ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকা, উন্নয়ন খাতে ১৭কোটি ০৭ লাখ টাকা, মোট প্রাপ্তির ২৪ কোটি ৫৫ লাখ ৯০ হাজার প্রারম্ভিক জের ২৮ লাখ ৫ হাজার ২১৩ টাকা ধরা হয়েছে।

এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ৭কোটি ৬৮ লাখ ৮৭ হাজার টাকা, উন্নয়ন খাতে ১৭ কোটি ৯০লাখ টাকা, মোট ব্যয় ২৪ কোটি ৭৭লাখ ৮৭ হাজার টাকা, সমাপনী জের ধরা হয়েছে ৬ লাখ ৮ হাজার ২১৩ টাকা।বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল।এসময় উপস্থিত ছিলেন চৌগাছা পৌরসভার সচিব গাজী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী ইন্জিনিয়ার রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।

কিউএনবি/অনিমা /২৭.০৬.২০২২/ রাত ১০.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit