বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

৩ বাহিনীর সমন্বয়ে পদ্মা সেতুর নিরাপত্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১১৭ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ব্রিজ অথরিটি (বিবিএ) ও পুলিশ বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন, পদ্মা সেতু ইঞ্জিনিয়ারিং সাপোর্ট ও সেফটি টিমের সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল আলম।

সোমবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টায় পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রবিউল আলম বলেন, ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করার পর ২৬ জুন ভোর ৬টা থেকে সর্বসাধারণের যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে নিরাপদে যান চলাচলের জন্য বাংলাদেশ সেনাবাহিনী তথা পদ্মা সেতু ইঞ্জিনিয়ারিং সাপোর্ট, বাংলাদেশ ব্রিজ অথরিটি (বিবিএ) ও পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সেতুর উপরিভাগে এবং মাওয়া-জাজিরা প্রান্তে অনেক গুরুত্বপূর্ণ মালামাল যন্ত্রপাতি রয়েছে। কিন্তু আমরা দেখছি সাধারণ জনগণ সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পায়ে হেঁটে সেতুর ওপরে ওঠার চেষ্টা করছেন। সেতুর ওপর থেকে যানবাহনেও উঠছেন। অনেকে যানবাহন থেকে নেমে সেতুর সৌন্দর্য উপভোগ ও ছবি-ভিডিও ধারণ করছেন। এতে সেতুর ওপর তীব্র যানজটসহ দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

রবিউল আলম আরও বলেন, শুধু তাই নয়, সেতুর ওপর রক্ষিত গুরুত্বপূর্ণ মালামাল ও যন্ত্রপাতির ক্ষতি সাধিত হচ্ছে। এ অবস্থায় ২৬ জুন বিবিএর অনুরোধে অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট ও ১৯ কম্পোজিট ব্রিগেড তথা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সেতুর ওপর মোবাইল টহল জোরদার করা হয়েছে। উভয় প্রান্তের টোল প্লাজায় মাইকিংয়ের মাধ্যমে সাধারণ জনগণকে সেতুর ওপর গাড়ি থামানো ও গাড়ি থেকে না নামার বিষয়ে অবহিত করা হচ্ছে। এ ছাড়া ডিউটি পোস্টের মাধ্যমে সেতুর ওপর যাতে কোনো জনগণ হেঁটে না উঠতে পারে তা নিশ্চিত করা হচ্ছে।

কিউএনবি/বিপুল /২৭.০৬.২০২২/ রাত ৯.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit