রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

বঙ্গবন্ধু মেধা অন্বেষণে দেশ সেরা ধামইরহাটের তাসরীফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : নওগাঁর ধামইরহাটের তাশরীফ আহমেদ তুহিন বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন-২০২২ এ জাতীয় পর্যায়ে বিজ্ঞান বিভাগ থেকে দেশ সেরা নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার সকালে রাজধানীতে দেশ সেরা তাশরীফ আহমেদ তুহিনকে প্রধানমন্ত্রী পুরস্কার প্রদান করেন। অজপাড়া গ্রামের শিক্ষার্থীর এ সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদের কে দারুণভাবে উৎসাহিত করছে। তাঁর এ সাফল্যে পরিবার, শিক্ষকমন্ডলী ও এলাকাবাসীর দারুণ খুশি।

আরও ভালো কিছু করার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তুহিন।

kalerkantho

জানা গেছে, নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের গাংরা গ্রামের বাসিন্দা তাশরীফ আহমেদ তুহিন। তাশরীফ আহমেদ বর্তমানে রাজধানীর ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্র। এ কলেজ থেকেই সে চলতি বছরে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। দেশের ৮টি বিভাগের ৮ জন প্রতিযোগি ‘গ’ গ্রুপের বিজ্ঞান ক্যাটাগরিতে অংশ গ্রহণ করে দেশ সেরা হয়েছেন তাশরীফ। তাশরীফ আহমেদ তুহিন এলাকায় মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত। গত ২৬ জুন রোববার সকাল ১০টায় সেগুনবাগিচাস্থ আন্তুর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে মেধাবীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেল ও শিক্ষাসচিব আবু বক্কর সিদ্দিক কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার প্রদান করেন। পুরস্কার হিসেবে তাশরীফ পেয়েছেন দুই লক্ষ টাকার চেক, ক্রেস্ট, মডেল, পোষাক ও উপহার সামগ্রী।   

তাশরীফ উপজেলার আমাইতাড়া অক্সফোর্ড প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন স্কুলে প্লে থেকে পঞ্চশ শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছে। ওই কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোসাঃ তহসীন আরা বলেন, অত্যন্ত মেধাবী তাশরীফ পড়াশুনা যার নেশা ছিল। ক্লাসে যে বিষয়ে পাঠদান করা হতো সে বিষয় আগে থেকে বাড়ি থেকে পড়াশুনা করে আসতো। সে পঞ্চম শ্রেণিতে সাধারণ এবং অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।  

প্রাথমিকের গন্ডি পেরিয়ে সে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় উপজেলার ঐতিহ্যবাহী চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে। এ বিদ্যালয় থেকে সে ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধে ১২৪৪ পেয়ে জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ২০২০ সালে জেলা পর্যায়ে তাশরীফ আহমেদ এর দল বিজ্ঞান কুইজে প্রথম স্থান লাভ করে এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করে। তবে এখনও ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। উপজেলার গাংরা গ্রামের কৃষক মো.এনামুল হক ও গৃহিণী মোসা.রাবেয়া খাতুনের প্রথম সন্তান তাশরীফ। তাদের পরিবারে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে রয়েছে।  

মেধাবী শিক্ষার্থী তাশরীফ আহমেদ তুহিন জানান, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২২ এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার বিজ্ঞান গ্রুপে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করায় আমি সকলের কাছে কৃতজ্ঞ। তাশরীফ আরও বলেন, একেবারে আমি গ্রাম থেকে উঠে এসেছি। আমার বাবা মা কৃষক। কৃষি কাজ করে অনেক কষ্ট করে তাঁরা আমাকে ঢাকায় রেখে পড়াশুনার অর্থ যোগান দিচ্ছেন। আগামীতে আমি যেন দেশের একজন সেরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি তার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।

উপজেলার ঐতিহ্যবাহী চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খেলাল-ই-রব্বানী বলেন, তাশরীফ আহমেদ তুহিন সৃজনশীল ও মেধাবী শিক্ষার্থী। ষষ্ঠ থেকে এসএসপি পর্যন্ত সে আমার ছাত্র ছিল। বিজ্ঞানে তার অসাধারণ দক্ষতা রয়েছে। তাকে সঠিকভাবে শিক্ষা দিতে পারলে সে দেশের একজন সেরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit