শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

সালমানকে ঘিরে জল্পনায় সিলমোহর দিলেন শাহরুখ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : বড়পর্দায় বেশ কয়েকবার এক ছবিতে তাদের দেখা গেছে। কিন্তু সিনেমায় বেশিক্ষণ একসঙ্গে অভিনয়ের সুযোগ পাননি তারা কেউ। এদিকে দুইজনেরই জনপ্রিয়তা একদম তুঙ্গে। কয়েক বছর আগে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। প্রকাশ্যে একে অপরকে এড়িয়েও যেতেন তারা। 

কিন্তু এতকিছুর মাঝেই মাদক মামলায় যখন আরিয়ান খানকে আটক করল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই সময় সবার প্রথমে কিং খানের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন ভাইজান। সেই রাতেই ছুটে গিয়েছিলেন বলিউড বাদশার বাড়িতে। এরপর সকলেরই ধারণা হয়তো দূরত্ব সম্প্রতি ঘুচেছে শাহরুখ খান ও সালমান খানের মধ্যে। 

বলিউডে দীর্ঘ ৩০ বছরের পথচলা উদযাপন করতে ভার্চুয়ালি ভক্তদের সামনে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানে সালমান খান প্রসঙ্গেও কথা বলেন তিনি। বাদশার কথায়, সালমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা সেভাবে নেই। যা আছে, সেটা ভালবাসা, বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের অভিজ্ঞতা। যখনই একসঙ্গে কাজ করেছি, সময়টা দুর্দান্ত কেটেছে। আমরা একটানা একসঙ্গে কাজ করিনি। বড়জোর বছরে ৪ থেকে ৫ দিন। তবে তার সঙ্গে আরও কাজ করতে চাই!’ 

এখানেই থামেননি। শাহরুখ আরও বলেন, এখন ‘পাঠান’ ছবির কাজে ব্যস্ত। জানি না গোপনীয়তা ভঙ্গ করছি কি না।  তবে ইনশাল্লাহ, আমি ‘টাইগার’ ছবিতেও থাকতে চাই। দারুণ লাগে তার সঙ্গে কাজ করতে। যদিও এর আগেই সালমান খান ইঙ্গিত দিয়েছিলেন, ‘পাঠান’ এবং ‘টাইগার-৩’ দুইটি ছবিতেই তারা একসঙ্গে কাজ করবেন। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন শাহরুখ। 

 

 

কিউএনবি/আয়শা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit