মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

পদ্মাসেতু পার হতে পিকআপে সওয়ার বাইক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : উদ্বোধনের পর থেকে নানা ঘটনার সাক্ষী হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। নিষেধাজ্ঞা ভেঙ্গে সেতুর ওপর হাঁটা, দাঁড়িয়ে ছবি তোলা, হৈ-হুল্লোড়, নামাজ পড়া, স্ক্রু খুলে নেওয়া, টিকটকার, ইউটিউবারদের ভিড়, বাইকারদের উন্মত্তার পর অবশেষে দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানি- কোনোকিছুই বাদ যায়নি যান চলাচলের প্রথম দিন।

বিশেষ করে, বাইকারদের বাগে আনতে বাধ্য হয়ে সেতু কর্তৃপক্ষকে দুই চাকার যানটি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে হয়।

তাই বলে বাইকাররা বসে নেই! সেতু পারাপারের জন্য সকাল থেকে সেতুর টোলকেন্দ্রে জমায়েত হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। কিন্তু কর্তৃপক্ষের অনমনীয় অবস্থানের কারণে সুবিধা করে উঠতে পারেননি। ফলে নদী পারাপারে বাইকারদের অনেকেই বেছে নেন ফেরিকে।

এছাড়াও সেতু পার হতে নতুন ফন্দিও বের করেছেন বাইকাররা। সোমবার সকালে অনেককে নিজেদের বাইক পিকআপে তুলে পদ্মা সেতু পার হতে দেখা গেছে।

এদিকে, স্বপ্নের সেতু দেখতে ময়মনসিংহ থেকে ফরিদপুরে এসে বিপত্তিতে পড়েছেন এক ব্যক্তি। রাতে ফরিদপুরে অবস্থান করে ফেরার পথে সেতুর জাজিরা প্রান্তে এসে দুর্ভোগে পড়েন তিনি। শেষ পর্যন্ত পিকআপে বাইক তুলে নিয়েই রওনা হয়েছেন।

এদিন সকাল থেকেই টোল প্লাজার আগেই আটকে দেয়া হচ্ছিল মোটরসাইকেল। সেখান থেকেই বাইকগুলো পিকআপে তুলে সেতু পার করা হচ্ছে। প্রতিটি পিকআপে ৫ থেকে ৬টি করে মোটরসাইকেল ওঠানো হচ্ছে। আর এজন্য ১৩০০ থেকে ১৫০০ টাকা করে নিচ্ছেন পিকআপ চালকরা।

কিউএনবি/অনিমা/২৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit