সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

চসিকের ২ হাজার ১৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৯০ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) উন্নয়ন অনুদান এবং কর আদায়কে অন্যতম খাত নির্ধারণ করে ২০২২-২৩ অর্থবছরের জন্য ২ হাজার ১৬১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। তাছাড়া, বাজেটে সর্বসাকূল্যে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১৬১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা। রবিবার সকাল ১১টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চসিকের ষষ্ঠ নির্বাচিত পরিষদের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এ বাজেট উপস্থাপন করেন।  

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সকল সেবাদানকারী প্রতিষ্ঠান ও  প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে। সমস্যা  আছে এবং থাকবেই। মেধা, দক্ষতা, সৃজনশীলতার মাধ্যমে সমাধানের পথ  আমাদের খুঁজতে হবে। অতীত নিয়ে কিছু বলতে চাই না। যা আছে তা নিয়েই আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও নান্দনিক চট্টগ্রাম মহানগরী গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

এবারের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন অনুদান খাতে সর্বোচ্চ ১ হাজার ২১২ কোটি টাকার আয় দেখানো হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আয় দেখানো হয় বকেয়া কর ও অভিকর খাতে ২১৫ কোটি ৯১ লাখ টাকা। হালকর ও অভিকর খাতে আয় দেখানো হয় ২১১ কোটি ৭৯ লাখ টাকা, ফিস আদায় বাবদ ১২৫ কোটি ৮৫ লাখ ৫০ হাজার, জরিমানা আদায় বাবদ ৬০ লাখ, সম্পদ হতে অর্জিত ভাড়া ও আয় বাবদ ১১১ কোটি ৮০ লাখ, ব্যাংক স্থিতি থেকে আয় বাবদ ৫ কোটি ও ভর্তুকিসহ নিজস্ব উৎস থেকে আয় বাবদ ৯০৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। 

অন্যদিকে, ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে ২১ খাতে সর্বসাকূল্যে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১৬১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ব্যয় দেখানো হয় ১ হাজার ১১২ কোটি টাকা, বকেয়া দেনা বাবদ ১৭৬ কোটি ৩০ লাখ টাকা, চসিকের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পারিশ্রমিক প্রদান বাবদ ব্যয় ২৯০ কোটি ১০ লাখ টাকা, মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় ৪৬ কোটি ৮০ লাখ টাকা, ভাড়াকর ও অভিকর বাবদ ৭ কোটি ৩৫ লাখ, বিদ্যুৎ-জ্বালানি ও পানি ব্যয় বাবদ ৫০ কোটি ৫০ লাখ, কল্যাণমূলক ব্যয় বাবদ ৪২ কোটি ৭০ লাখ, ডাক তার দূরালাপনী বাবদ ১ কোটি ২০ লাখ, আতিথেয়তা ও উৎসব বাবদ ৬ কোটি ৫ লাখ, বীমা বাবদ ৬৫ লাখ, ভ্রমণ ও যাতায়াত ব্যয় বাবদ ১ কোটি ৩০ লাখ, বিজ্ঞাপন ও প্রচারণা ব্যয় বাবদ ৬ কোটি টাকাসহ মুদ্রণ ও মনিহারী বাবদ ৬ কোটি ৮১ লাখ, ফিসবৃত্তি ও পেশাগত ব্যয় বাবদ ১ কোটি ২৩ লাখ, প্রশিক্ষণ বাবদ ১ কোটি টাকা, ভাÐার ও বিবিধ খাতসহ মোট ব্যয় ধরা হয়েছে ১০৩ কোটি ৫০ লাখ টাকা।  

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র, কাউন্সিলর, চসিক সচিব, প্রধান রাজস্ব কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit