শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর যে কারণে বোলিং কোটা পূর্ণ করেননি নাহিদ রানা চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল মাধবদীতে একের পর এক ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে খুন  নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় লতা চাচি গ্রেপ্তার  নববেশ নৃত্যাঙ্গন ও সাংস্কৃতিক একাডেমির বর্ণাঢ্য বর্ষা উৎসব ‘রিমঝিম ঘন ঘন রে’ অনুষ্ঠিত দ. আমেরিকায় সমালোচনার মুখে আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে যেন একা আলবিসেলেস্তেরা দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

আইপিএল নিয়ে ক্ষোভ ঝাড়লেন রমিজ রাজা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে জাতীয় দলের খেলায় আগ্রহ হারাচ্ছেন ক্রিকেটাররা। যে কারণে আইপিএলের জন্য আন্তর্জাতিক অনেক সিরিজ বাধার মুখে পড়ছে।  এ খবর সবার জানা।

এরই মধ্যে ৮ থেকে ১০ দলে উন্নীত হওয়ায় আইপিএলে খেলার সংখ্যা বেড়েছে। যে কারণে দেশের খেলায় ক্রিকেটারদের পাওয়া আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এদিকে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানিয়েছেন, ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে আইপিএলে ম্যাচ আরও বাড়ানো হবে।  এমনটি হলে আইপিএলকে বাড়তি উইন্ডো দিতে হবে আইসিসিকে।

আর এমন খবরে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

পরবর্তী আইসিসি আলোচনাসভায় এ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন রমিজ।

শুক্রবার লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান ক্ষোভ ঝেড়ে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আইপিএলের উইন্ডো বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা হয়নি। আইসিসির কনফারেন্সে এ বিষয়ে আমি নিজের মতামত রাখব। আমার কথাটা খুবই সহজ ও স্পষ্ট। বিশ্ব ক্রিকেটে যদি এমন কোনো ঘটনা বা বদল ঘটে, যার জেরে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়, তা হলে তার বিরুদ্ধে আমরা আইসিসির কাছে কড়াভাবে নিজেদের মতামত রাখব এবং সেই বদলকে চ্যালেঞ্জ জানাব।’

তথ্যসূত্র: ক্রিকইনফো

কিউএনবি/অনিমা/২৬.০৬.২০২২খ্রিস্টাব্দ/সকাল ১১.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit