শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

৫ হাজার মানুষের ত্রাণ নিয়ে সিলেট গেলেন মাহি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১০০ Time View

বিনোদন ডেসক্ : স্বামী রাকিবকে সাথে করে ত্রাণ নিয়ে সিলেট গিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। বুধবার রাতে কন্টেইনারে করে প্রায় ৫ হাজার মানুষদের জন্য ত্রাণ নিয়ে সিলেটের উদ্দেশ্যে তারা রওনা হন।

এর আগে ফেসবুক লাইভে এসে মাহি সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। কীভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা যায় সে বিষয়েও ভক্তদের কাছে পরামর্শ চান তিনি। বুধবার দিনগত রাতে ফেসবুকে ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন, ‘আমরা যাচ্ছি’। ছবিতে ২২ জনের একটি টিমে সঙ্গে ব্যানার হাতে মাহি ও তার স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। প্রায় সবাই একই ধরের টি-শার্ট পরেছেন।

মাহির স্বামী রাকি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। রাকিব বলেন, বানভাসি ৫ হাজার মানুষদের জন্য আমরা শুকনো খাবার নিয়ে যাচ্ছি। এখনো যেসব এলাকায় ত্রাণ পৌঁছায়নি, সেসব স্থানে নিজ হাতে ত্রাণ দেওয়ার পরিকল্পনা করেছি।   

সিলেট বিভাগে ভয়াবহ বন্যা দেখা দিলে নানা শ্রেণি-পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। শোবিজ অঙ্গনের অনেক তারকাও তাদের পাশে দাঁড়িয়েছেন। এর আগে বন্যাকবলিত মানুষদের জন্য চিত্রনায়ক অনন্ত জলিল, খল-অভিনেতা ডিপজল ও শিল্পী সমিতির পক্ষ থেকে ত্রাণ পাঠাতে দেখা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit