শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প: আন্তর্জাতিক সহায়তার আবেদন তালেবানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে সহস্রাধিক নিহতের পর আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। ভূমিকম্পে এক হাজারের বেশি নিহতের পাশাপাশি অন্তত ১৫০০ মানুষ আহত হয়েছেন। এ ছাড়া মাটির তৈরি ঘরবাড়ি ধসে কত মানুষ নিচে চাপা পড়েছে তা এখনো জানান যায়নি। 

ভূমিকম্পে বেঁচে থাকা মানুষ এবং উদ্ধারকর্মীরা বিবিসিকে বলেছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের গ্রামগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সড়ক ভেঙে গেছে এবং মোবাইল ফোন টাওয়ারও গুঁড়িয়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তাদের শঙ্কা।  গত দুই দশকের মধ্যে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এবং ভূমিকম্পে সৃষ্ট বিপর্যস্ত অবস্থা মোকাবিলা করা এখন দেশটির বর্তমান তালেবান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত বছর পশ্চিমাদের সমর্থনপুষ্ট সরকারের পতনের পর তালেবান দেশটির শাসনক্ষমতা দখল করে। 

দেশটির খোস্ত শহরের ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে এবং পাকিস্তান ও ভারত পর্যন্ত এর কম্পন অনুভূত হয়। এমনিতেই দেশটি মানবিক এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত ছিল। এখন এই ভূমিকম্প তালেবান সরকারের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে তালেবান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল কাহার বালখি বলেছেন, মানুষের প্রয়োজনীয় পরিমাণে সহায়তা করার জন্য সরকার আর্থিকভাবে সক্ষম নয়। 

তিনি বলেন, সাহায্য সংস্থা, প্রতিবেশী দেশ এবং বিশ্ব শক্তিগুলো সহায়তা দিয়ে যাচ্ছিল। কিন্তু গত কয়েক দশকে দেখা যায়নি এমন ভয়াবহ ভূমিকম্পের কারণে সহায়তার চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, এই বিপর্যয় মোকাবিলায় ‘সংস্থাটি পুরোপুরি তৎপর’ রয়েছে। স্বাস্থ্যকর্মীদের দল, মেডিকেল সাপ্লাই, খাদ্য এবং জরুরি আশ্রয় সুবিধা ভূমিকম্প এলাকায় পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit