শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
‘ইমার-জেনজি’ বলে দিল্লির পুলিশি তৎপরতাকে কটাক্ষ শশী থারুরের ‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার-৬ নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

চৌগাছায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৪৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ট্রাকে ওভার লোড দেয়া, অপ্রাপ্তবয়স্ক হেলপারে ট্রাকচালানোর অভিযোগে দুই ট্রাক চালকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার শিশুতলা বাজারে চৌগাছা-কোটচাঁদপুর সড়কে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী হাকিম ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা এই জরিমানা আদায় করেন।

এ সময় হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে এবং অধিকপরিমান যাত্রী বহন করায় দুই মোটরসাইকেল চালকের কাছ থেকে ৫শত টাকা করে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় তার সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ওভারলোড থাকায় একটি ট্রাকের চালকের কাছ থেকে ২ হাজার টাকা এবং ওভারলোড থাকা ও অপ্রাপ্ত বয়স্ক চালকের সহকারী কর্তৃক ট্রাক চালানোর অভিযোগে অপরট্রাক চালকের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আদালতের হাকিম ও চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, সড়ক ও পরিবহন আইনের ৬৬ ধারায় তাদের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়েছে। অন্যদিকে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা এবং অধিকযাত্রী বহন করায় দুই মোটরসাইকেল চালকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

 

কিউএনবি/আয়শা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit