শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সরকারের ৫ মাস পূর্তি, আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকা থেকে বাদ পড়ল দুবাই ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি’র লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের দাবানলের ধোঁয়ার জন্য কানাডাকে দোষ, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের সুইডেনের ভলভো গাড়ির বিক্রি কমেছে, ঘুরে দাঁড়ানোর আশা

বুধবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আগে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার দপ্তর থেকে এক বার্তায় জানানো হয়েছে, আগামী ২২ জুন বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

বরাবরের মতই রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এ সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করবে।

টানা বৃষ্টি আর প্রবণ বর্ষণে সিলেট, সুনামঞ্জসহ দেশের বেশ কিছু এলাকায় চলছে বন্যা। বন্যা পরিস্থিতি এবং বন্যার্ত মানুষের দুর্দশা সরেজমিন দেখতে মঙ্গলবার সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, সিলেট ও সুনামগঞ্জের বন্যার খবর নিয়মিত রাখছেন তিনি এবং পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তার সরকারের রয়েছে।

এদিকে আগামী ২৫ জুন সকাল ১০টায় মাওয়া প্রান্তে সুধী সমাবেশ করে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নামফলক উন্মোচন করে টোল দিয়ে পদ্মা সেতু পার হবেন তিনি।

এরপর অন্য প্রান্তেও নামফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেলে মাদারীপুর শিবচরে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

এদিকে দেশের ১১টি জেলা বন্যাকবলিত হয়েছে। এর মধ্যে বন্যাপরিস্থিতি সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে সিলেট অঞ্চলে। সোমবার সকালে ৯টি নদ-নদীর পানি ১৯টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এর আগে গত ৪ জুন (শনিবার) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। রাত ১০টার পর আগুনের খবর ছড়িয়ে পড়ে। ১২টার পর থেকে আসতে থাকে মৃত্যু খবর। সময় যত গড়াতে থাকে, মৃতের সংখ্যাও তত বাড়তে থাকে।

দুর্ঘটনায় আহত হন দুই শতাধিক মানুষ। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, আগ্রাবাদ মা-শিশু হাসপাতাল, পার্কভিউ হসপিটালসহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও ভর্তি করা হয়। এর মধ্যে কেউ কেউ চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও অনেকে এখনো চিকিৎসাধীন।

ওই দুর্ঘটনায় সবশেষ ৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সংবাদ সম্মেলনে এসব বিষয় নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিউএনবি/অনিমা/২০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit