শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ইমরান খানকে হত্যায় সন্ত্রাসী ভাড়া করা হয়েছে : ফায়াজ চোহানের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা করতে আফগানিস্তান থেকে একজন সন্ত্রাসীকে ভাড়া করা হয়েছে বলে দাবি করেছেন সাবেক প্রাদেশিক পরিষদের মন্ত্রী ফায়াজ চোহান। শনিবার পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতা জানান, আফগানিস্তান থেকে ভাড়া করা ওই সন্ত্রাসীর নাম ‘কোচি’।  খবর পাকিস্তানের জিও টিভির।

ফায়াজ চোহান বলেন, ‌“কিছু লোক ইমরান খানকে হত্যার জন্য একজন সন্ত্রাসীকে ভাড়া করেছে। আমার কাছে এ বিষয়ে বিস্তারিত আছে। কিছু মানুষ আফগানিস্তানের ‘কোচি’ নামের একজন সন্ত্রাসীকে নির্দেশ দিয়েছে পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানকে হত্যা করতে।” 

গত মাসে এক জলসায় ইমরান খান বলেন, তার জীবনের প্রতি হুমকির মুখে। এর পরিপ্রেক্ষিতে গত মাসে তার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন  দেশটির নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তখন তিনি পিটিআই চেয়ারম্যানের ইসলামাবাদের বাড়িতে এবং তার রাজনৈতিক র‌্যালির সময় নিরাপত্তা দিতে বলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit