বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম

দিল্লিগামী স্পাইস জেট বিমানে আগুন, পাটনায় অবতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেসক্ : দিল্লিগামী স্পাইস জেটের যাত্রীবাহী একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এনডিটিভি জানিয়েছে, ওই বিমানে ১৮৫ জন আরোহী ছিলেন। আগুন লাগার পরপরই দ্রুত অবতরণ করায় ক্রুসহ যাত্রীরা প্রাণে বেঁচে গেছেন। আজ রবিবার স্পাইস জেটের বিমানটি ক্রুসহ ১৮৫ আরোহী নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হয়।

মাঝ আকাশে হঠাৎ বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগে। এতে বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। স্পাইস জেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিহারের পাটনায় দ্রুত নিরাপদে অবতরণ করানো হয় বিমানটিকে। বিমানে পাখির ধাক্কার কারণে প্রায়ই ইঞ্জিনে আগুন লেগে যায়। পাইলট ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবতরণ করেন বিমানটিকে। পাটনা বিমানবন্দরের কর্মকর্তা চন্দ্রশেখর সিং বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে। সবাই নিরাপদে আছেন।
সূত্র : এনডিটিভি।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit