মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম

নরসিংদীর পুটিয়া হাট থেকে ৯০ টি বন্যপ্রাণী উদ্ধার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৮৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর শিবপুরের পুটিয়া হাটে বিক্রির সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অভিযানে ৯০ টি বন্য পাখি উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানার নেতৃত্বে প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে পাখি বিক্রেতা পালিয়ে গেলেও ৩০ টি শালিক, ২০ টি ঘুঘু, ১০ টি টিয়া, ২৮ টি মুনিয়া, ২ টি মাছরাঙা পাখি উদ্ধার করা হয়। বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, উদ্ধারের পর মোট ৯০ টি বন্য পাখির মধ্যে ৭৬ টি পাখি প্রকৃতিতে অবমুক্ত করেছি। বাকি ২৪ টি পাখি বাচ্চা বিধায় আমরা তা পালনের জন্য রেখেছি। প্রকৃতিতে উড়তে পারার সক্ষম হওয়ার পর এগুলোও অবমুক্ত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit