শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

অমিতাভের ‘ডন’ দেখার জন্য মাইল খানেক লম্বা লাইন!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৪৬ Time View

বিনোদন ডেস্ক : ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ বাচ্চন এবং জিনাত আমন অভিনীত সিনেমা ‘ডন’। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছিল সিনেমাটি। সিনেমা দেখার টিকিটের জন্য় হলের বাইরে লম্বা লাইন পড়েছিল। স্মৃতির পাতা উল্টে সেই ছবি শেয়ার করে নস্ট্যালজিক বিগ বি।

সেসময় ‘ডন’ সিনেমা দেখতে আসা লোকজনের লম্বা একটি টিকিটের লাইনের সাদা-কালো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। 

ক্যাপশনে লিখেছেন, ‘‘ডন-এর অগ্রিম টিকিট বুকিংয়ের লাইন। এই লাইন মাইল খানেক লম্বা ছিল। ১৯৭৮ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমা। আজ থেকে ৪৪ বছর আগে।’’

অভিনেতা আরও লিখেছেন, ‘‘সেই বছরই আরও বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল। ডন, কসমে ওয়াদে, ত্রিশুল, মুকাদ্দর কা সিকান্দর, গঙ্গা কি সুগন্ধ। এক বছরে পাঁচটা ব্লকবাস্টার হিট সিনেমা। এগুলোর মধ্যে কয়েকটি ৫০ সপ্তাহেরও বেশি হলে চলেছিল। সেগুলোও একটা দিন ছিল।’’
 
স্মৃতির পাতা থেকে অভিনেতার সোনালী মুহূর্তের দিনগুলো শেয়ার করতেই আবেগপ্রবণ হয়ে ওঠেন নেটিজেনরা। যদিও পুরনো সেই দিনের একাধিক ছবি নেটমাধ্যমের পাতায় প্রায়শই শেয়ার করেন অভিনেতা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit