শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

ভালোবাসার মানুষ না পাওয়ায় মা হতে পারিনি: রেখা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : তার চোখের ইশারায় এখনও ঘায়েল হয় পুরুষ। প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে দোলা দিয়ে আসা বলিউডের সেই রেখার জীবনটাই কেটে গেল সম্পর্ক ভাঙা-গড়ায়। যার এক ইশারায় জীবন দিতে প্রস্তুত অসংখ্য পুরুষ, তার জীবনেই নাকি কোন ভালোবাসা আসেনি। তেমনটাই দাবি স্বয়ং রেখার নিজের। 

আর সে কারণেই আজও অপূর্ণ থেকে গিয়েছে তার মা হওয়ার সাধ। বেশ কিছু দিন আগে মুম্বাই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আক্ষেপের কথা বলেছিলেন বলিউডের ‘গ্রেটা গার্বো’।

তিনি বলেন, ‘‘অনেকগুলো সন্তান হবে আমার, এটাই চাইতাম আমি। মা-ও বলতেন একই কথা। আমারও মনে হয়েছিল, মা ঠিকই বলছেন। আমি চাইতাম, আমার সন্তান স্বাভাবিক ভাবে পৃথিবীতে আসুক। কোনও কৃত্রিম উপায়ে নয়। কিন্তু তার জন্য এক জন পুরুষ সঙ্গীর অভাব ছিল আমার জীবনে। অচেনা পুরুষের বীর্য নিয়ে বা ‘আইভিএফ’-এর সাহায্যে কোনও দিন মা হওয়ার কথা ভাবিনি।’’

১৯৭০-এ ‘শাওন ভাদো’ সিনেমাতে বলিউডে রেখার আত্মপ্রকাশ হয়। তার অভিনয়, সৌন্দর্য, ব্যক্তিগত জীবন সব কিছুই যেন রহস্যময়, আলো-আঁধারিতে ঢাকা। মুকেশ অগ্রবালের সঙ্গে বিয়ে হয়েছিল রেখার। অজ্ঞাত কারণে হঠাৎ আত্মহত্যা করেন মুকেশ। এমন খবরও শোনা গিয়েছে, অভিনেতা বিনোদ মেহরার সঙ্গে মালাবদল করেন রেখা। কিন্ত বিনোদের মা মেনে না নেওয়ায় সেই বিয়ে সামাজিক স্বীক়ৃতি পায়নি। 

তার পুরুষসঙ্গীর তালিকায় রয়েছে বলিউডের অনেক নায়কের নাম। কিন্তু পরিণতি পায়নি রেখার কোনও সম্পর্কই। এক বিয়ের অনুষ্ঠানে শাখাসিঁদুর পরা রেখাকে দেখে বলিপাড়ার চর্চা পৌঁছেছিল চরমে। অমিতাভ-রেখার প্রেমকাহিনি বাস্তব থেকে ধরা পড়ে সেলুলয়েডের পর্দায়। সেই ‘সিলসিলা’ নিয়ে গুঞ্জন এখনও চলছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit