শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

কলকাতায় সম্মাননা পেল বাংলাদেশের ব্যান্ডদল ‘নৈনামিক’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : দেশের সীমা ছাড়িয়ে বিদেশের মাটিতে সম্মাননা পেল বাংলাদেশের ব্যান্ডদল ‘নৈনামিক’। কলকাতার রোটারি সদনে ভারত-বাংলাদেশ সংহতি মঞ্চ এবং কবিতা কার্নিভালের যৌথ আয়োজনে গত ৯ জুন সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই সম্মাননা গ্রহণ করেন নৈনামিকের অন্যতম সংগীত পরিচালক ঋভু আনন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈনামিকের কর্ণধার, প্রধান নির্বাহী গালিব হাসান। 

এই সম্মাননার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গালিব হাসান। তিনি বলেন, ‘নৈনামিক’ এর সব সদস্যের তাদের কাজের প্রতি দায়িত্ব আরও বহুগুণ বেড়ে গেল। টিম নৈনামিক অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শ্রী পবিত্র সরকার, কবি ও সাহিত্যিক সোমিত বসু, এবং বাংলাদেশের আলোচিত তরুণ নির্মাতা ইমন সাদীর প্রতি।

গালিব হাসান আরও বলেন, দেশের বাইরে থেকে পাওয়া প্রথম স্বীকৃতি হিসেবে এই সম্মাননা আজীবন স্মরণে রাখবে ‘নৈনামিক’। এই মঞ্চে বাংলাদেশ থেকে আরও যারা সেদিন সম্মাননা পেয়েছেন, তাদের সবার প্রতি ‘নৈনামিক’ এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

কিউএনবি/অনিমা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit