শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

যে নারীর কারণে ভাঙতে বসেছিল গোবিন্দর সংসার!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৩৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের এক সময়ের জনপ্রিয় তারকা গোবিন্দ। পুরো নাম গোবিন্দ অরুন আহুজা। ১৯৮৬ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘লভ ৮৬’। আর এই সিনেমা মুক্তির পরই দীর্ঘকালীন প্রেমিকা সুনীতাকে বিয়ে করেন গোবিন্দ। কিন্তু বিবাহিত জীবন প্রথম দিকে খুব একটা সুখের ছিল না এই অভিনেতার।

কেরিয়ারের শীর্ষে থাকলেও ব্যক্তিগত জীবনে সুখী ছিলেন না তিনি। শোনা যায়, অভিনেত্রী নীলমের জন্য সংসার প্রায় ভাঙতে বসেছিল অভিনেতার। সে কথা অনেক পরে এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন গোবিন্দ।

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “প্রথম দিকে খুব সতর্ক থাকতাম। কিন্তু ধীরে ধীরে নীলমের কাছে নিজেকে মেলে ধরতে থাকি। আমরা বন্ধু হয়ে যাই। দুজনের পরিবার, বেড়ে ওঠা সম্পূর্ণ ভিন্ন ছিল। কিন্তু ধীরে ধীরে বন্ধু হয়ে উঠি একে অপরের। আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে নীলমকে।”

আর এ কথা কি চাপা থাকে! ঠিক তেমনি এই ভালোলাগা অচিরেই প্রকাশ্যে আসতে শুরু করে। অন্যদিকে নিজের অজান্তেই সুনীতা ও অন্য বন্ধুদের সামনে নীলমের প্রশংসা শুরু করেছিলেন গোবিন্দ। 

অভিনেতা নিজেই বলেন, “সুনীতাকে বলি নীলমের মতো হতে। যা তার খারাপ লাগে। নিজেই বুঝতে পারছিলাম না, ঠিক করছি, না ভুল!”

আর কিছু দিন এমন চললে হয়তো বিয়েটাই ভেঙে যেত। পরে সে কথা বুঝে নিজেই সরে আসেন নীলমের কাছ থেকে। টিকে যায় সুনীতার সংসার। এ কথাও সকলের সামনে স্বীকার করেছিলেন অভিনেতা।
সুত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit