বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

সেই দুই মার্কিনির ভিডিও প্রকাশ করল রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াই করার সময় নিখোঁজ দুই মার্কিনির ভিডিও সম্প্রচার করেছে রাশিয়ার একটি রাষ্ট্রীয় টিভি চ্যানেল। তারা রাশিয়ান বাহিনীর হাতে বন্দি হয়েছে বলে দাবি করেছে মস্কো। খবর বিবিসির। এর আগে শুক্রবার মার্কিন জো বাইডেন বলেছিলে,  তিনি আলেকজান্ডার ড্রুক এবং অ্যান্ডি হুইন নামেও ওই দুই অভিজ্ঞ মার্কিন সেনার খোঁজ পাচ্ছেন না। 

আরটি চ্যানেলে কর্মরত রাশিয়ান সাংবাদিক রোমান কোসারেভের টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ড্রুককে বলতে শোনা গেছে, মা, আমি শুধু তোমাকে জানাতে চাই যে আমি বেঁচে আছি এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে যেতে চাই। ওই মার্কিনিরা ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধরত বিদেশি সেনাদের অংশ বলেই মনে করা হচ্ছে। 

এদিকে, ইউক্রেনে চলমান যুদ্ধে নিহত বিদেশি সেনাদের নিয়ে  মুখ খুলেছে রাশিয়া। শুক্রবার রাশিয়া জানায়, ইউক্রেন যুদ্ধে প্রায় দুই হাজার বিদেশি সেনা নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ৬৪টি দেশের ছয় হাজার ৯৫৬ জন ‘ভাড়াটে সেনা এবং অস্ত্র বিশেষজ্ঞ’ ইউক্রেনে এসেছিলেন। তাদের মধ্যে ‘এক হাজার ৯৫৬ ইতোমধ্যে নিহত হয়েছেন’। 

আর এক হাজার ৭৭৯ জন ইউক্রেন ছেড়ে চলে গেছেন বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়,  ইউক্রেনে সবচেয়ে বেশি ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছে পোল্যান্ড। এরপরই আছে রোমানিয়া ও ব্রিটেন। এছাড়া কানাডা যুক্তরাষ্ট্র ও জর্জিয়া থেকেও ইউক্রেনে ভাড়াটে যোদ্ধা পাঠানো হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit