শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

টানা ঊর্ধ্বমুখীর পর করোনা শনাক্ত কিছুটা কমেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত কমেছে। এ সময় দেশে আরো ৩০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৭৩১ জনে। এ ছাড়া ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। এতে মোট মৃত্যুর সংখ্যায়ও পরিবর্তন আসেনি। টানা কয়েক দিন দেশে করোনা শনাক্ত ঊর্ধ্বমুখী ছিল। গত শনিবার শনাক্ত হয় ৭১ জন, রবিবার ১০৯ জন, সোমবার ১২৮ জন, মঙ্গলবার ১৬২ জন, বুধবার তা বেড়ে দাঁড়ায় ২৩২ জনে, বৃহস্পতিবার ৩৫৭ জন, শুক্রবার ৪৩৩। আজ শনিবার ৩০৪ জন।

আজ শনিবার (১৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ৫ দশমিক ৯৪ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ পাঁচ হাজার ৭৫৮ জন। এ সময় পাঁচ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ১২২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit