বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব কুষ্টিয়ার দৌলতপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের প্রথম চালান পাঠাচ্ছে রাশিয়া ফ্যাসিবাদ দেশের বাহিরে বসে ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদ মন্ত্রী

‘সারেগামাপা’র মূল পর্বে চট্টগ্রামের শুভ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৬২২ Time View

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’ সীমানা পেরিয়ে বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু তাই নয়, এর নতুন সিজনে মূল পর্বে জায়গা করে নিয়েছেন চট্টগ্রামের শুভ দাশ।

যদিও তিনি বাংলাদেশি হিসেবে প্রথম নয়। এর আগেও বাংলাদেশের নোবেল, অবন্তী সিঁথি মাতিয়েছিলেন ‘সা রে গা মা পা’-এর মঞ্চ।

জানা যায়, অডিশনের পর্বে প্রথমে শ্রদ্ধের মান্না দে’র গাওয়া ‘এ তো রাগ নয়, এ যে অভিমান’ গান পরিবেশন করেন শুভ। কিন্তু স্কোরবোর্ডের দিকে তাকানোর পরই, বিচারকের আসনে শ্রীকান্ত আচার্য শুভর কাছে আরও একটি গান গাইয়ে শোনানোর জন্য বলেন। তবে কোনও যন্ত্রপাতি নয়, শুধু হারমোনিয়াম ও তবলা সহযোগে গান শোনার আবদার করেন তিনি। 

এরপরই শুভ অখিলবন্ধু ঘোষের গাওয়া ‘তোমার ভুবনে ফুলের মেলা’ গানটি গেয়ে শোনান।

যা শুনেই শ্রীকান্তের বলেন, “বড্ড যত্ন করে, চমৎকার, মন দিয়ে গেয়েছ। সেইটা প্রকাশ পেয়েছে তোমার গানের মধ্যে।” 

সে অনুষ্ঠানের মহাগুরু পণ্ডিত অজয় চক্রবর্তীও প্রতিযোগীর প্রশংসায় পঞ্চমুখ। এই গান দুটি গেয়ে রিয়ালিটি শো-এর মূল পর্বে জায়গা করে নেন চট্টগ্রামের ছেলে শুভ দাশ।

কিউএনবি/অনিমা/১৮.০৭.২০২২/দুপুর ১.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit