বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

এক বছরে বাস্তুচ্যুত ৩ কোটি ৬৫ লাখ শিশু: ইউনিসেফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংঘাত, সহিংসতা আর অনান্য সঙ্কটের কারণে ২০২১ সালে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত হয়েছে ৩ কোটি ৬৫ লাখ শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার সংস্থাটির দাবি করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো এতো সংখ্যক শিশু উদ্বাস্তু হয়নি।

ইউনিসেফের হিসেব অনুযায়ী, এর মধ্যে এক কোটি ৩৭ লাখ শিশু বিদেশে শরণার্থী ও আশ্রয় প্রার্থী হিসেবে পাড়ি দিয়েছে। আর ২ কোটি ২৮ লাখ শিশু নিজ দেশের মধ্যেই বাস্তুচ্যুত হয়েছে।

তবে এই হিসেবের মধ্যে ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন অভিযানের ফলে কিংবা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব শিশু বাস্তুচ্যুত হয়েছে তাদের অন্তর্ভূক্ত করা হয়নি।

ইউনিসেফের ক্যাথরিন এম রাসেল বলছেন, ‘এই তথ্য অস্বীকার করার উপায় নেই যে সহিংসতা ও সঙ্কট দিন দিন বাড়ছে, এখন আমাদের দায়িত্ব ওই শিশুদের রক্ষা করা।’

তবে অন্য একটি হিসেবে ইউনিসেফ জানিয়েছে, রাশিয়ার এই হামলার কারণে ২০ লাখ শিশু ইউক্রেন ছেড়েছে। আর ৩০ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র: জাতিসংঘ

কিউএনবি/অনিমা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit