রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে ইমাম মোয়াজ্জেম কল্যাণ সমিতির বিক্ষোভ সমাবেশ

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১২২ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : পৃথিবীর স্মরণকালের নিকৃষ্টতম মানব সন্তান ভারতের নুপুর শর্মা ও নবীণ কুমার জানদাল কর্তৃক বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম মহামানব বিশ্বনবী মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর আরশচুম্বী পবিত্রতম চরিত্রে সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের সামনে নওগাঁ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

উক্ত বিক্ষোভ সমাবেশে নওগাঁ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আকরাম হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব রেদুয়ান, আলহাজ্ব হাফিজুর রহমান, আইয়ুব আলী,ওমর ফারুক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন মুসল্লীরা বক্তব্য রাখেন। উক্ত সমাবেশে ঐ দুই বিজেপি নেতাকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানান বক্তারা। এতে শহরের বিভিন্ন মহল্লা থেকে আসা শতাধিক মুসল্লীরা অংশ নেয়।

কিউএনবি/অনিমা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit