শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশ্যে প্রিয়াঙ্কা কন্যা মালতির ছবি, কী বললেন নেটিজেনরা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৪৭ Time View

বিনোদন ডেস্ক :  ৬ মাসে পা দিল প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ে মালতি। এতদিন নিজের মেয়েকে লোকের নজর থেকে গোপনেই রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ঠিক যেমন সেলিব্রিটিরা করে থাকেন। তবে এবার প্রিয়াঙ্কার মেয়ের এক ঝলক দেখতে পেল তার অনুরাগীরা।  শুক্রবার প্রিয়াঙ্কা তার মায়ের জন্মদিনে প্রকাশ্যে আনলেন তার মেয়ে মালতিকে। তবে মেয়ের মুখ কিন্তু আড়ালেই থাকল। এর আগেও মেয়ের ছবি দিয়ে মুখ আড়ালেই রেখেছিলেন প্রিয়াঙ্কা। তবে এবার নেটিজেনরা দেখতে পেল, ছোট্ট মেয়ের অল্প চুলওয়ালা মাথা! আর এমন ছবি দেখেই নেটিজেনরা বলে উঠল মাথায় তো একদম চুল নেই। সোশ্য়াল মিডিয়ায় প্রিয়াঙ্কার মেয়েকে নিয়ে শুরু হল ট্রোল। 

প্রিয়াঙ্কা চোপড়া তার মা ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন মা। তোমার এই হাসি আমাকে অনুপ্রেরণা দেয়। তোমার একলা ইউরোপে আসাটা এই জন্মদিনের সবচেয়ে বড় আকর্ষণ। তোমাকে ভালবাসি!’

সারোগেসির মাধ্যমে মা হয়েছেন অনেক তারকাই। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নামও। বলিউডের ‘দেশি গার্ল’ বহুদিন ধরেই বিদেশে থাকেন। ‘কোয়ান্টিকো’র পর থেকে হলিউডে মন দিয়েছেন তিনি। আর মন দিয়েছেন মার্কিন পপ তারকা নিক জোনাসকে।

১০ বছরের ছোট নিকের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা। অল্প সময়েই প্রিয়াঙ্কাকে প্রপোজ করেন নিক। বিয়ে করতে দেরি করেননি প্রিয়াঙ্কা। ভারতে এসেই বিয়ে সেরেছেন অভিনেত্রী। রাজস্থানের উমেদ ভবনে জমকালো আয়োজন হয়। সেখানেই হিন্দু ও খ্রিস্টান মতে নিককে বিয়ে করেন তিনি। বিয়ের পর আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা। এর মধ্যে একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছেন। শেষ তাকে কিয়ানু রিভসের ‘দ্য ম্যাট্রিক্স রেসারেকশন’ ছবিতে দেখা গিয়েছিল।

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/১৭.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit