মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

ক্রমশ অবনতি: ১ ডলার= ২০৭ পাকিস্তানি রুপি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে ক্রমাগতই কমছে পাকিস্তানি রুপির দাম। বুধবার ২০৬.৫০ রুপিতে ১ ডলার বিক্রি হলেও আজ বৃহস্পতিবার সেই হার আরও বেড়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের বাজারে এক ডলার বিক্রি হয়েছে ২০৭.৮৫ রুপিতে। মানে কালকের চেয়ে আজ ডলারের দাম বেড়েছে ১.৩৫ রুপি।

আর খোলা বাজারে সেই ডলার বিক্রি হয়েছে ২০৮.৫ রুপিতে। পাকিস্তানি অর্থনীতিবিদদের দাবি, বিশ্ব বাজারেই ডলারের দাম তরতর করে বাড়ছে, তার প্রভাব পড়ছে পাকিস্তানের রুপির বাজারেও। তবে তেলের মতো বিদেশি পণ্যের দাম মেটাতে গিয়ে পাকিস্তানের রিজার্ভ ফাঁকা হয়ে যাচ্ছে। ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর গত ৭৫ বছরের ইতিহাসে নিজেদের মুদ্রার এমন পরিমাণ পতন দেখেনি পাকিস্তান।

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৬০০ কোটি ডলারের তহবিলের জন্য যখন পাকিস্তানের সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে তদবির করছে, সে সময়েই ঘটল মুদ্রার এই দরপতন। আমদানির হার বেড়ে যাওয়ার বিপরীতে ধীর গতির রপ্তানি হার ডলারের দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে ডন।

সূত্র: ডন

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit