বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম

অনভিজ্ঞ ক্রিকেটারকে দলে নেওয়ায় অসন্তোষ আফ্রিদির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ তে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। এই সিরিজের মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মোহাম্মদ হারিসের। তিনটি ওয়ানডেতেই খেলেছেন তিনি। এক ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। বাকি দুই ম্যাচে করেছেন ৬ এবং ০ রান। এই ঘটনায় দলের নির্বাচকদের সমালোচনা করে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন, ‘অনভিজ্ঞ খেলোয়াড়দের দলে নেওয়ার মতো নির্বোধ সিদ্ধান্ত আর নেবেন না।’

মোহাম্মদ হারিসের অনভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে আফ্রিদি বলেছেন, ‘এটি নির্বাচকদের নির্বোধের মতো সিদ্ধান্ত ছিল। আমি (পিসিবি চেয়ারম্যান) রমিজ রাজাকে কিছু বলব না, তবে মোহাম্মদ ওয়াসিম (প্রধান নির্বাচক) যদি শুনে থাকেন, তাহলে বলব যে, এমন সিদ্ধান্ত আর নিয়েন না। আপনি ওয়ানডে ক্রিকেটের জন্য এমন খেলোয়াড়দের কেনো নিচ্ছেন যে কিনা দুইটি টি-টোয়েন্টি ম্যাচে পারফর্ম করেছে। জাতীয় দলে ডাক পাওয়া কি এখন এতোই সহজ? হ্যাঁ, যদি টি-টোয়েন্টি ফরম্যাটে পারফরম্যান্সের ভিত্তিতে তাকে নেওয়া হয়, তবে তো তাকে টি-টোয়েন্টি দলে নেওয়া উচিত।’

শহীদ আফ্রিদি বলেন, ‘তরুণদের দলে নেওয়ার ক্ষেত্রে আমারও আপত্তি নেই। তবে তার আগে তাদের ঘরোয়া ক্রিকেটে ভালো খেলতে হবে। জাতীয় দলে সরফরাজ ও রিজওয়ানের মতো ভালো খেলোয়াড় আছে। এমন নয় যে রিজওয়ানের ক্যারিয়ার শেষ তাই নতুন কাউকে প্রয়োজন।’ 

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit