শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

ভারত থেকে কেনা গম ও আটা-ময়দার উপর রফতানি নিষেধাজ্ঞা আরব আমিরাতের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত থেকে কেনা গম ও গমের আটা-ময়দা রফতানি ও পুনঃরফতানির উপর চার মাসের নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পণ্যের জোগান প্রক্রিয়া ব্যাহত হওয়ার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনও বাণিজ্যিক সংস্থা যদি মে মাসের ১৩ তারিখের আগে ভারত থেকে কেনা গম রফতানি করতে চায়, তাহলে অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি নিতে হবে। 

আমিরাতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দেশটিতে গম রফতানি করছে ভারত। বিশ্লেষকদের একাংশের ধারণা, ইউক্রেন যুদ্ধের জেরে খাদ্যশস্যের জোগানে প্রভাব পড়েছে। তাই দেশের বাজারে যাতে দাম না বাড়ে তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে আবু ধাবি। উল্লেখ্য, অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতে গত ১৪ মে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। ইউক্রেন যুদ্ধের মাঝে নয়াদিল্লির এই সিদ্ধান্তের জেরে ইউরোপ ও পশ্চিম এশিয়ায় গমের দাম বাড়তে শুরু করে।

একাধিক দেশ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর পক্ষ থেকে ইতোমধ্যেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে ভারতের কাছে। তবে যে দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাদের গমের জোগান দেওয়া হয়েছে। এছাড়া, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কিছু দেশে গম জোগান বন্ধ হবে না বলেও জানিয়েছিল ভারত। ভারত নিষেধাজ্ঞা জারির পরও ১৪ মে থেকে আমিরাতে ৪ লাখ ৬৯ হাজার ২০২ টন গম রফতানি করেছে। সূত্র: খালিজ টাইমস, রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit