বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম

তুরস্কের সেই ‘সম্ভাব্য সামরিক অভিযানের’ বিরুদ্ধে রাশিয়া!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আরেকটি সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান। 

তার নির্দেশের পর সিরিয়ায় অভিযান চালানোর জন্য প্রস্তুতি শুরু করেছে তার্কিস সেনারা।

তবে সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া। 

বুধবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বিষয়টি নিয়ে কথা বলেছেন। 

মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, তুরস্কের সম্ভাব্য সামরিক অভিযান সিরিয়ায় কোনো স্থিতিশীলতা আনবে না। 

তিনি বলেন, আমরা বিশ্বাস করি না এই বিশেষ অভিযান সিরিয়ায় কোনো স্থিতিশীলতা আনতে সহায়ক হবে।

তবে তুরস্কের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কারণ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের দেওয়া কথা ভঙ্গ করেছে।
 
২০১৯ সালে তুরস্ক অভিযান চালানোর পর  যুক্তরাষ্ট্র ও রাশিয়া কথা দিয়েছিল তারা কুর্দিস ওয়াইপিজি মিলিশিয়া জঙ্গীদের তুরস্কের সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে সরিয়ে দেবে। কিন্তু তারা সেটি করেনি। 

তুরস্ক দাবি করেছে, তুরস্কের সীমান্তের সঙ্গে লাগোয়া ওয়াইপিজে জঙ্গীদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো থেকে তুরস্কের ওপর হামলার পরিমাণ বেড়েছে।

এর আগে বুধবার সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ল্যাভেরেন্তইয়েভ বলেছেন, তুরস্কের অভিযানের কারণে অস্থিতিশীলতা বাড়তে পারে এবং পরিস্থিতি ঘোলাটে করে দিতে পারে। 
 
এর আগে গত ২৪ মে সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছিলেন এরদোগান।

সূত্র: আল আরাবিয়া

কিউএনবি/অনিমা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit