রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৮৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ভারতের বিজেপির মুখপাত্র নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব মানবতার পথ প্রদর্শক, মানবতার অগ্রদূত, মহানবী হযরত মোহাম্মদ মোস্তাফা (সাঃ) ও আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)-কে নিয়ে অশালীন কটুক্তি করার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ বুধবার (১৫ জুন) সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেটের সর্বস্তরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।নগরীর বিভিন্ন এলাকার পরিদর্শন শেষে নগরীর কোর্ট পয়েন্টে মধুবন মার্কেটের সামনে অবস্থান নেন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক এবং সিলেটের প্রতিটি মার্কেট ও বিপনী বিতান এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অবস্থান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ব্যবসায়ী মো. কায়ছার আলী।

এসময় নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ী সমিতি যে দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ডাক দিয়েছে, তার সঙ্গে আমরা সকলেই একমত। তাই আমরা দোকানপাট বন্ধ রেখেছি।’ ভারতকে মুসলিম বিশ্বের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে কটূক্তিকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান ব্যবসায়ীরা।সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহ্বানে আজকের এই কর্মসূচী বাস্তবায়নের জন্য সকল মার্কেট বিপনী বিতান ও ঔষধের ফার্মেসী বন্ধ রেখে একান্ততা প্রকাশ করার জন্য সর্বস্তরের ব্যবসায়ী ও জন সাধারনকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

কিউএনবি/অনিমা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit