রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৬১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ‘ডোনেটিং ব্লাড ইজ অ্যান অ্যাক্ট অব সোলিডারিটি, জয়েন দ্য ইফোর্ট অ্যান্ড সেইভ লাইভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ জুন) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও মুুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের উদ্যোগে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি পরবর্তীতে রেড ক্রিসেন্ট কনফারেন্স হলে এক আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব, সিলেটের কৃতি সন্তান ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী সদস্য মো. সাইফুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাবেক যুব প্রধান ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. নাজিম খানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীবন সদস্য সাংবাদিক আতিকুর রহমান নগরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল, কার্যকরী কমিটির সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন মুজিব জাহান রক্তকেন্দ্রের ইনচার্জ ডা. মো. আবু সালেহ খান।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, আজীবন সদস্য অরূপ সেন বাপ্পী, আজীবন সদস্য ডা. আব্দুল হাফিজ শাফি, সাবেক যুব প্রধান এনামুল হক চৌধুরী সুহেল, মানবিক টিম সিলেটের প্রধান সমন্বয়ক শফি আহমদ পিপিএম, হৃৎপি- সিলেটের সভাপতি এনাম উদ্দিন, হিসাব রক্ষন কর্মকর্তা মো. ফারহান আমির জামান, রক্তকেন্দ্রের হিসাব রক্ষক সৈয়দ ইমরুল হাসান, প্রোগ্রাম অর্গানাইজার কমল পদপাল, যুব রেড ক্রিসেন্টের রক্ত বিভাগীয় প্রধান পলাশ গুন প্রমুখ।

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit