রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১২৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির কার্যকরি কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তিকারীদের শাস্তির দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে। জাতীয় সংসদে কথিত এক এমপি জিহাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তার এই বক্তব্যের প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিষ্ট্রার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কাজী মাওঃ আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওঃ জয়নুল ইসলাম মুনিম। এতে স্বাগত বক্তব্য রাখেন মাওঃ কাজী জমিরুল ইসলাম মমতাজ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি ক্বারী মাওঃ কাজী গোলাম আহমদ, কাজী মাওঃ আব্দুল মান্নান, কাজী মাওঃ সিরাজুল ইসলাম চৌধুরী, কাজী মাওঃ খলিলুর রহমান, কাজী মাওঃ আব্দুল মান্নান, কাজী মাওঃ আব্দুস সামাদ, কাজী মাওঃ নুরুল আজিজ চৌধুরী, কাজী মাওঃ মাহবুব আহমদ, কাজী মাওঃ খন্দকার ফখরুল ইসলাম, কাজী মাওঃ ইউসুফ সিরাজী, কাজী মাওঃ ইউসুফ শরীফ, কাজী মাওঃ মখলিছুর রহমান আমিন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit