বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

‘হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড’ লেখকের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড’ বই লিখে আলোচনায় আসা লেখক ন্যান্সি ক্র্যাম্পটন ব্রফি স্বামী হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। বিবিসি জানিয়েছে, স্বামী ড্যানিয়েল ব্রফিকে হত্যার দায়ে ন্যান্সি ক্র্যাম্পটন ব্রফিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। স্থানীয় সময় সোমবার তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। গত মাসে ৭১ বছর বয়সী ন্যান্সি ক্র্যাম্পটন ব্রফির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল।

১২ জনের একটি জুরি বোর্ড তার বিরুদ্ধে এ অভিযোগ গঠন করে। রায়ের প্রতিক্রিয়ায় লেখকের আইনজীবীরা বলেছেন, তারা আপিল করার পরিকল্পনা করছেন। আদালতে প্রমাণ হয়েছে, জীবন বীমার ১৫ লাখ ডলারের লোভে স্বামীকে ন্যান্সি হত্যা করেছেন। ২০১৮ সালে ড্যানিয়েল ব্রফিকে গুলি করে হত্যা করেন তিনি। ড্যানিয়েল ছিলেন একজন শেফ ও ওরেগনের রান্নাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক।

স্বামীকে হত্যার আগে ন্যান্সি রোমান্স ও রহস্য উপন্যাস লেখেন। এসবের মধ্যে তার দুটি উপন্যাস ছিল ‘দ্য রং হাজব্যান্ড’ এবং ‘দ্য রং লাভার’। তিনি সবচেয়ে বেশি আলোচিত হন ‘হাউ টু মার্ডার ইয়োর হাজব্যান্ড’ বই লিখে।  ওই বইয়ে তিনি উল্লেখ করেন স্বামীকে হত্যার কৌশল। তবে সেটি নিছক উপন্যাসই ছিল। বাস্তবেই ন্যান্সি এমনটি ঘটাবেন তা স্বজনরা ভাবতেও পারছেন না। ন্যান্সির স্বামীর আগের স্ত্রীর ছেলে এক প্রতিক্রিয়ায় বলেছেন, শেষ পর্যন্ত আপনি (ন্যান্সি) ওই লোককেই হত্যার জন্য বেছে নিয়েছেন, যিনি আপনার অন্ধভক্ত। আপনি শুধু ‘রং ওয়াইফ’ লিখতে ভুল করেছেন।

সূত্র : বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit