বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
জি-২০ শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে চীনের আপত্তি মার্কিন বাহিনী ‘কাপুরুষ’, বিধ্বংসী আঘাতের হুঁশিয়ারি ইরানের বিমানবন্দরে ড্রোন হামলার জন্য মস্কোকে দায়ী করলো জার্মানি ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা জারি চোট সেরে আফগানদের বিপক্ষে ফিরলেন বুমরাহ আকস্মিক রদবদলের জেরে মিসবাহর পদত্যাগ রাষ্ট্রীয় সাইবার সুরক্ষার আওতায় চট্টগ্রাম বন্দর থাইল্যান্ডকে হারিয়ে নারী এশিয়া কাপে পাকিস্তানের শুভ সূচনা ‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান

চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে আগামী ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ছেলেদের হল এবং বুধবার সকাল ১০টার মধ্যে মেয়েদের হল ছাড়তে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালকের সমন্বয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে গত শনিবার ও রবিবার ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ। বাস দেরিতে ছাড়া নিয়ে ওই সংঘর্ষ হয় বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit