মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো আবারও করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার এক টুইটবার্তায় এ খবর তিনি নিজেই জানিয়েছেন।

টুইটে ট্রুডো লিখেছেন, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি সরকারের স্বাস্থ্যসংক্রান্ত বিধিনিষেধগুলো মেনে চলব এবং আইসোলেশনে থাকব।  খবর রয়টার্সের।

ট্রুডো আরও জানান, তার করোনার টিকা নেওয়া আছে। এ কারণে ভালো বোধ করছেন। তাই যদি কেউ টিকা না নিয়ে থাকেন, তা হলে দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দেন তিনি। পারলে বুস্টার ডোজও নিতে বলেন ট্রুডো।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো ট্রুডোর করোনা শনাক্ত হয়েছিল। সে সময় তার তিন সন্তানের মধ্যে দুজনের শরীরেও করোনার উপস্থিতি পাওয়া যায়।

কানাডায় করোনায় এ পর্যন্ত ৩৮ লাখ ৯৭ হাজার ৪৫০ জন আক্রান্ত হয়েছেন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫১৯ জনের।

গত ২৪ ঘণ্টায় কানাডায় নতুন করে ৬৫৯ জন করোনায় আক্রান্ত হন। এই দিন মৃত্যু হয়েছে দুজনের।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২২/দুপুর ১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit