সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

জমি দখলের বাঁধা দেয়ায় ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে রক্তাক্ত 

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৪০ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি :  আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি জবর দখলে বাঁধা দেয়ায় রফিকুল ইসলাম(৭২) নামে সাবেক ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে। রোববার(১২ জুন) রাতে বিচার চেয়ে আদিতমারী থানায় হামলাকারী ১০জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন রফিকুল ইসলাম।এর আগে দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের মাষ্টার পাড়া বাসার সামনে তার উপর হামলা চালিয়ে জমি জবর দখলের চেষ্টার ঘটনা ঘটে।আহত পল্লী চিকিৎসক রফিকুল ইসলাম আদিতমারী বুড়িরবাজার এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি ভাদাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বুড়িরবাজার  আজিম প্যাথলজির মালিক।

অভিযোগে জানা গেছে, উপজেলা সদরের মাষ্টার পাড়া এলাকায় জমি ক্রয় করে বাসা করেন ভাদাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম। সেই জমি নিয়ে বিরোধ ওই এলাকার দক্ষিন বত্রিশ হাজারী গ্রামের আজিজার রহমানের ছেলে আব্দুল বাতেনের। যা নিয়ে লালমনিরহাট আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নং অন্য ৯২/২০২০(আদিত)। বিজ্ঞ আদালত উক্ত মামলায় নালিশী জমির উপর প্রতিপক্ষের প্রবেশের উপর চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

আদালতের সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে রোববার(১২ জুন) দুপুরে আব্দুল বাতেন লাঠি সোটায় দলবল নিয়ে রফিকুল ইসলমের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। কেটে ফেলা হয় বেশ কিছু গাছ। রফিকুল ইসলাম তাদেরকে বাঁধা দিলে তাকে মারপিট করে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে বাবাকে উদ্ধার করতে এসে তার ছেলে সিরাজুল ইসলাম রুবেল(২৫) মারপিটের শিকার হন। একপর্যেয় সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলমকে গলা চেপে হত্যার চেষ্টা করে হামলাকারীরা। পরে স্থানীয় এসে হামরাকারীদের কবল থেকে রফিকুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বিচার চেয়ে আব্দুল বাতেনকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম বলেন,  আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞাকে অমান্য করে জমি দখলে অপচেষ্টা করেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit