আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্রধারীদের সঙ্গে গুলিবিনিময়ে পাকিস্তানের একজন সেনা নিহত হয়েছেন। রবিবার আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তানে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসির খবরে বলা হয়েছে, উত্তর অঞ্চলের জেলা ওয়াজিরিস্তানে গুলি বিনিময়ে পাকিস্তানের একজন সেনা নিহত হয়েছে। ঘটনার পর পরই ওই এলাকায় অনুসন্ধান অভিযান শুরু করা হয় বলে সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।
পাকিস্তানের কোনো সশস্ত্র গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি। সম্প্রতি পাকিস্তানের ‘সন্ত্রাসী সংগঠন’ তেহরিক-ই তালেবান (টিটিপি) পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ায়। খবরে বলা হয়েছে, পাকিস্তানের আদিবাসী জেলা উত্তর ওয়াজিরিস্তানে অভ্যন্তরীণ এবং বিদেশি সন্ত্রাসীদের নিরাপদ আবাস। ২০১৪ সালে পাকিস্তান সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে। এরপর তারা সেখান থেকে আফগানিস্তানের ভেতর পালিয়ে যায়। তবুও এখনো তারা মাঝে-মধ্যে পাকিস্তান সেনাদের ওপর আক্রমণ করে।
কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৫