শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সংসদীয় কমিটির সদস্যদের ধর্মবিষয়ক অনুষ্ঠানে আমন্ত্রণের সুপারিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সকল জাতীয় অনুষ্ঠানে যেতে আগ্রহী সংসদীয় কমিটির সদস্যরা। এজন্য সকল অনুষ্ঠানে কমিটির সদস্যদের আমন্ত্রণ জানানোর সুপারিশ করা হয়েছে। আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।  সভাপতির অনুপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সিনিয়র সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

বৈঠকে কমিটির সদস্য শওকত হাচানুর রহমান রিমন, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম ও রত্না আহমেদ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে আসন্ন হজ-২০২২ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং সুষ্ঠুভাবে হজ কার্যক্রম শুরু করায় প্রধানমন্ত্রীকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। কমিটির পক্ষ থেকে হজ কার্যক্রমে যাতে কোন বিশৃঙ্খলা না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit