মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম

ক্ষমতাচ্যুত হওয়ার পর দুটি বিকল্প ছিল, জানালেন ইমরান

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর তার সামনে দুটি পথ খোলা ছিল। গতকাল শনিবার সাংবাদিক ও সঞ্চালকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন। ইমরান খান বলেছেন, গত এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর সামনে দুটি বিকল্প ছিল। ক্ষমতাধর মহলের কাছে ক্ষমা চাওয়া কিংবা জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়া।

আমি জনগণের কাছে যাওয়ারই সিদ্ধান্ত নিই। তিনি আরো বলেছেন, পাকিস্তানে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে ক্ষমতাধর মহলটি এখন বিরক্ত। ক্ষমতাধর মহল বলতে তিনি সে দেশের সেনাবাহিনীকে বুঝিয়েছেন। সংকট সমাধানে সরকারের সামনে একমাত্র পথ নির্বাচন দেওয়া বলে মনে করেন ইমরান।

ইমরান খান বলেছেন, সামনের দিনগুলোতেও প্রতিবাদী কর্মসূচি চালিয়ে যাবে পিটিআই। ইসলামাবাদ অভিমুখে মার্চও করবে। আজাদি মার্চ শেষ হয়ে গেছে বলে কারো চিন্তা করা ঠিক হবে না। সুপ্রিম কোর্টের আদেশের পর পূর্ণ শক্তি নিয়ে লংমার্চ করা হবে। এ নিয়ে দলের প্রস্তুতিও রয়েছে।
সূত্র : জিও নিউজ।

 

 

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit