মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

রাজশাহীতে সাগরদাড়ি ট্রেনে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৪৫ Time View

ডেস্কনিউজঃ রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে এনেছেন রেলকর্মীরা।

রোববার সকালে রাজশাহী রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে। পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম জানান, সাগরদাঁড়ি ট্রেনটি খুলনার উদ্দেশে ছাড়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিল। সকাল ৬টা ৪০ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা ছিল। বেশিরভাগ যাত্রীই ট্রেনে উঠে যান।

কিন্তু ট্রেনটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে হঠাৎ ‘ঝ’ বগির বাথরুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়া ছড়িয়ে পড়ে বগির মধ্যেও। আতঙ্কিত যাত্রীরা এ সময় ট্রেন থেকে নেমে পড়েন। এর পর রেলকর্মীরা নিজেরাই দ্রুত ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। এক ঘণ্টা পর সাগরদাঁড়ি ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।

পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার জানান, বাথরুমের পাশের সুইচে এসির পানি পড়ে শর্টসার্কিট হয়ে আগুনের সৃষ্টি হয়। পরে সেখান থেকে ‘ঝ’ বগিতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই রেলকর্মীরা নিজেরাই সেটি নিয়ন্ত্রণে আনেন। নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর সাগরদাঁড়ি ট্রেন থেকে ওই বগিটি বিচ্ছিন্ন করা হয়। এর পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

তিনি আরও জানান, ‘ঝ’ বগির যাত্রী, যারা অন্য বগিতে যেতে চেয়েছেন, তারা ওই ট্রেনেই চলে গেছেন। আর যারা ওই ট্রেনে যেতে চাননি, তাদের টিকিট নিয়ে টাকা ফেরত দেওয়া হয়েছে।

এর আগে শনিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে।

কিউএনবি/বিপুল/১২.০৬.২০২২/ বিকাল ৩.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit