বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

কমলগঞ্জে ট্রেন দুর্ঘটনার কারণে সিলেট রুটের ট্রেন চলাচল স্বাভাবিক

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১১৩ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি। দীর্ঘ চার ঘণ্টা পর সিলেট রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পৌনে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বিকেল ৪টা ৪৫ মি: সিলেটের উদ্দেশ্যে শ্রীমঙ্গল ছেড়ে যায় ৭১৯- আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে ট্রেনের যাত্রীদের। চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৬টায় ছেড়ে আসা এই পাহাড়িকা এক্সপ্রেস দুপুর ২টায় এসে পৌঁছায় শ্রীমঙ্গল রেলস্টেশনে। এ সময় যাত্রীদের এদিক সেদিক ঘোরাফেরা করে অশান্তির মধ্যে সময় পার করতে দেখা গেছে। শনিবার (১১জুন) ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ট্রেন ৭০৯ পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এসময় পাওয়ার কার এবং চ ও ঙ বগিসহ মোট তিনটি বগি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ট্রেনটি শমসেরনগর রেলস্টেশন ছেড়ে দের কি: মি: সামনে শমশেরনগর বিমান ঘাঁটি এলাকায় পৌঁছার সাথে সাথে এমন দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় ৪ ঘন্টা অচল ছিল সিলেট রুটের ট্রেন চলাচল। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন থেকে জানাগেছে , সিলেট অভিমুখী পারাবত ট্রেনে আগুন লাগার ঘটনায় দীর্ঘ সময় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে কয়েকটি ট্রেন।

এরমধ্যে ঢাকাগামী আন্তঃনগর ৭১৮ জয়ন্তিকা এক্সপ্রেস কুলাউড়ার লংলা রেলওয়ে স্টেশনে, সিলেটগামী আন্তঃনগর ৭১৭ জয়ন্তিকা এক্সপ্রেস হবিগঞ্জের মনতলা রেলওয়ে স্টেশন এবং সিলেটগামী আন্তঃনগর ৭১৯ পাহাড়িকা এক্সপ্রেস দীর্ঘ সময় ধরে যাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। তিনি আরও জানান , অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আন্তঃনগর পারাবত ট্রেনটির আগুন নিভিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল- কমলগঞ্জের ৩টি ইউনিট এবং শমশেরনগর বিমান বাহিনীর স্টেশনের ১টি ইউনিটসহ মোট ৪ ইউনিটের দীর্ঘ সময়ের যৌথ প্রচেষ্টায় করারপর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি বলে তারা জানিয়েছন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit