বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থা’র পুন:নির্মিত পাঠগার কক্ষের উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৯৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  দুটি পাতা একটি কুঁড়ির শহরখ্যাত সিলেটের প্রথম মুসলমানের স্মৃতি বিজড়িত এবং সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের আওতাভূক্ত কুশিঘাট, বুরহানাবাদ এলাকার গৌরব ও ঐতিহ্যের অংশ এবং শিক্ষা সেবা ও সংস্কৃতির মহানব্রত নিয়ে সৃষ্ট প্রতিশ্রুতি সমাজ কল্যাণ সংস্থা’র পুন:নির্মিত পাঠগার কক্ষের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার কার্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঠাগার কক্ষ পুন:নির্মাণ কাজে একক অর্থায়নে করেন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিন বাদশা।সংস্থার বর্তমান কাযনির্বাহী পরিষদের সভাপতি দিলোয়ার আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল এর পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাত সভাপতি হাজী বাবুল আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মো. শাহাব উদ্দীন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আব্দুল আহাদ, সাবেক সভাপতি ও ১ম পাঠাগার কক্ষের ভিত্তি স্থাপনকারী, হাজী আব্দুল মালিক মনু, সভাপতি, কুশিঘাট বুরহানাবাদ পঞ্চায়েত কমিটি, মো. নুরুল ইসলাম, সভাপতি, কুশিঘাট বুরহানাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি, নামব্রম রতন সিংহ, সভাপতি, নয়াবাজার মনিপুরীপাড়া জগন্নাথ জিওর আখড়া উন্নয়ন কমিটি, মো. আব্দুল বাছিত বুলবুল, প্রতিনিধি পুন:নির্মিত পাঠগার কক্ষের অর্থায়নকারী পরিবার ও সাবেক ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক।এছাড়াও আরও বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা সাবেক সভাপতি হাদিউজ্জামান মটন, বর্তমান উপদেষ্টা প্রতিষ্ঠাতা ক্রীড়া সম্পাদক আব্দুল লতিফ বুলবুল, বর্তমান উপদেষ্টা ও সাবেক সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বর্তমান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক পিয়ার উদ্দিন পিয়ার, বর্তমান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বর্তমান উপদেষ্টা ও প্রচার সম্পাদক জাবেদ আহমদ। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঠাগার সম্পাদক মো. শোয়েব আহমদ।

প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথিগণসহ পুন:নির্মিত পাঠগার কক্ষের বাস্তবায়ন কমিটির সকল সদস্যগণকে কে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও ফুল প্রদান করা হয়। সকলের বক্তব্য শেষে উপস্থিত সকলকে নিয়ে ফিতা কেটে, ফলক উন্মোচন এবং কেক কাটার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শূরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং ফলক উন্মোচন শেষে দোয়া পরিচালনা করেন সংস্থার সাবেক ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক ক্বারী মাওলানা শিব্বির আহমদ। 

কিউএনবি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit