বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

স্কাউটিং কার্যক্রমকে গতিশীল রাখতে হবে-ড. রমা বিজয় সরকার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৮৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার বলেছেন, মাঠ পর্যায়ে স্কাউটিং কার্যক্রমকে আরো গতিশীল রাখতে স্কাউট নেতৃবৃন্দকে দক্ষতার সাথে কাজ করতে হবে। স্কাউটাররা দেশ গড়ার কাজে অবদান রাখছেন। তিনি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে স্কাউটদের অগ্রনী ভুমিকা পালন করার আহবান জানান।ড. রমা বিজয় সরকার গত ৯ জুন বৃহস্পতিবার দুপুরে গোলাপঞ্জ উপজেলার লক্ষণাবন্দ স্কাউট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট, হবিগঞ্জ, মৌলবীবাজার, সুনামগঞ্জ ও সিলেট মেট্রো স্কাউট জেলা নিয়ে গঠিত সিলেট আঞ্চলিক স্কাউটস এর পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা ও বাজেট প্রণয়ন বিষয়ক বৃহত্তর কার্যক্রম আঞ্চলিক মাল্টিপারপাস ওয়াকশপ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট আঞ্চলিক স্কাউটস কমিশনার মহি উল ইসলাম মুমিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট আঞ্চলিক স্কাউটস এর আঞ্চলিক সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার, সহভাপতি মোঃ জাকির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, আঞ্চলিক কমিশনার সংগঠন নিহার কান্তি রায়, আঞ্চলিক উপ কমিশনার সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য মহিউস সুন্নাহ চৌধুরী, লিডার ট্রেনার ডা. সিরাজুল ইসলাম।আঞ্চলিক উপ কমিশনার স্পেশাল ইভেন্ট প্রমথ সরকারের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন আঞ্চলিক উপ পরিচালক এস এম জাহির উল আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি স্কাউটার মিত্রা কর এর হাতে এ এল টি সনদ তুলে দেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী অনুষ্ঠিত মাল্টিপারপাস ওয়ার্কশপে অঞ্চল ও জেলা পর্যায়ের স্কাউট-নেতৃবৃন্দের উপস্থাপিত পরিকল্পনা পরবর্তীতে জাতীয় পর্যায়ে উপস্থাপিত হবে।বক্তারা বলেন, কিন্ডারগার্টেন ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল খোলার ব্যাপারে সবার দৃষ্টি রাখতে হবে। বক্তারা মুক্ত স্কাউট দল গঠন, শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট গঠনে সবার কার্যকর ভূমিকা গুরুত্ব প্রদানের আহবান জানান।

কিউএনবি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit