শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম

মহানবী(সা.)কে কটুক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল

মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩৮৮ Time View
মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার অবমাননাকর বক্তব্য,কটূক্তি ও ব্যঙ্গ করার কারণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মুসল্লিরা।শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজের পর রাজশাহী মহানগরীসহ জেলার  বাঘা উপজেলার  পুরাতন বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ টি  পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার ট্রাফিক মোড় গোল চত্বর থেকে শুরু করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ টি চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদ এলাকার গ্রাম-শিবপুর বটতলা মোড় থেকে শুরু করে বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশ টি।

 বাগমারা উপজেলার ভবানীগঞ্জ  পৌর জামেমসজিদ  থেকে শুরু করে নিউমার্কেট বাজার এলাকাসহ বাজারের  বিভিন্ন সড়ক   প্রদক্ষিণ করে   ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিরা। মানববন্ধন শেষে প্রতিবাদকারী মুসল্লিরা  বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না।ধর্মীয় অপবাদ ছডিয়ে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। তাদের এমন কর্মকাণ্ড গোটা ভারতীয় উপমহাদেশে সাম্প্রসায়িক সম্প্রীতি বিনষ্টের স্পষ্ট অপচেষ্টা। এছাড়া তারা সম্প্রীতির বাংলাদেশে হিন্দু-মুসলিমদের মধ্যে বিদ্যমান পারস্পারিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়।বক্তরা আরও বলেন, মুসলিমদের চিন্তা-চেতনায় আঘাত করা কোনোভাবেই কাম্য নয়। মহানবী (সা.) কে নিয়ে বিদ্রুপ করা মুসলিমরা কখনোই মেনে নেবে না সর্বস্তরের সকলকে এর প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit