শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

অনেক কঠিন সময় অতিক্রম করতে হবে : অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৪০ Time View

ডেস্কনিউজঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনেক কঠিন সময় অতিক্রম করতে হবে। এই অর্থবছরে অনেক চড়াই-উৎরাই আসবে। তবে এবারের বাজেট বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি আগের তুলনায় অনেক শক্তিশালী হবে।

শুক্রবার (১০ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থ বিদেশে পাচার হচ্ছে। তবে কী পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, তা বলা যাচ্ছে না।

বিদেশ থেকে টাকা দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী বলেন, টাকা দেশে নিয়ে এলে প্রশ্ন করা হবে না।

এসময় তিনি দেশীয় উৎপাদিত মোবাইল, ল্যাপটপের দেশীয় বাজার ধরতে এসব পণ্য আমদানিতে নিরুৎসাহিত করেন।

বৃহস্পতিবার (৯ জুন) পেশ করা ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এটি অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি চতুর্থ বাজেট এবং বাংলাদেশের ৫১তম বাজেট।

পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২০তম বাজেট হলেও ২০০৮ সাল থেকে বর্তমান সরকার টানা বাজেট দিয়ে যাচ্ছে।

কিউএনবি /বিপুল/ ১০.০৬.২০২২/ রাত ৮.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit