বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

সংবাদ প্রকাশের পরে নওগাঁয় অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করল পুলিশ

মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৫৬ Time View
মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি :  নওগাঁর মহাদেবপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে “বি”এক প্রভাবশালী বিরোধপূর্ন জমির উপর জোড় পূর্বক স্থাপনা নির্মান করতে লাগলে আবারো আদালতের আদেশে বন্ধ করে দিলেন থানা পুলিশ।জানা যায় নওগাঁ মহাদেবপুর সদরের মৃত রাম সিংহের পুত্র বুলবুল ও কমল সিংহের কোটি টাকা মুল্যের পৈত্রিক ৫শতক জমি জবর দখল করে স্থাপনা নির্মান করার অভিযোগ আনা হয়েছে স্থানীয় এক প্রভাবশালী আব্দুর রজ্জাকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। আগামী ১২ জুন উভয়পক্ষের উপস্থিতিতে বিজ্ঞ আদালতে শুনানীর দিন ধার্য থাকলেও প্রভাবশালী আব্দুর রাজ্জাক তার পূর্বেই জোরপূর্বক স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ করেন জমির মালিক পক্ষ। 

বুলবুল সিংহ ও শ্রী কমল সিংহ জানায় পৈত্রিকসূত্রে প্রাপ্ত হয়ে মহাদেবপুর মৌজার বাজারে অবস্থিত সাবেক দাগ ২৮১, হাল দাগ ৫৮৩ এর ৫শতক জমি দীর্ঘ ৮৫ বছর ধরে ভোগদখল করে আসছে তারা। হঠাৎ গত ৫ মে সকালে মহাদেবপুরের আখেড়া গ্রামের মৃত কফিল উদ্দীন মন্ডলের পুত্র বিশিষ্ট্য ব্যবসায়ী।মোঃ আব্দুর রাজ্জাক অজ্ঞাতনামা কয়েকজন লোক নিয়ে এসে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী দিয়ে জমি দখলের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন উপস্থিত হলে তারা চলে যায়। এ ঘটনার পর শ্রী বুলবুল সিংহ বাদী হয়ে আব্দুর রাজ্জাককে বিবাদী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৮১/২০২২ চিঃ নিঃ। মামলা চলাকালীন উক্ত নালিশী সম্পত্তিতে গত ২৭ মে আবারও জোরপূর্বক আব্দুর রাজ্জাকসহ তার লোকজন প্রবেশ করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করে। এ ঘটনায় বুলবুল সিংহ বাদী হয়ে মহাদেবপুর থানায় অভিযোগ দিতে গেলে অজ্ঞাত কারণে পুলিশ তা গ্রহণ করেনি। বুলবুল সিংহ অভিযোগ করেন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ওই প্রভাবশালী জোরপূর্বক তাদের জমি দখল করে স্থাপনা নির্মাণ কাজ করছেন। 

অভিযোগ পেয়ে স্থানীয় সাংবাদিকরা গত বুধবার বিকেলে ঘটনাস্থলে গেলে এর সত্যতা পান। সেখানে দেখা যায় আব্দুর রাজ্জাক প্রায় ৫০ থেকে ৬০ জন নির্মাণ শ্রমিক নিয়ে তড়িঘড়ি নির্মাণ কাজ করছেন। এ সময় দেখা যায় আদালতের নির্দেশে কমিশন এসে উভয়পক্ষের কাগজপত্র বিশ্লেষণ করে জমি মাপজোক করছেন। মাপজোক শেষে সংখ্যালঘু ওই পরিবারটির ৫শতক জমির সীমানা নির্ধারণ করে দেন কমিশন। কমিশনের সিদ্ধান্ত উপেক্ষা করে সেখানে নির্মাণ কাজ চলমান রেয়েছে আব্দুর রাজ্জাক। বুলবুল সিংহ গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞা চেয়ে আবারো আদালতে আবেদন জানালে বিজ্ঞ আদালত আগামী ১২ জুন শুনানীর আগ পর্যন্ত নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। আদালতের আদেশ পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার বিকালে কাজ বন্ধ করে দেয়। কেন জোড় পূর্বক নির্মান কাজ করা হচ্ছে মোবাইল ফোনে জানতে চাইলে আব্দুর রাজ্জাক জানায় তার কবলার সম্পত্তি। আমার খাজনা খারিজ সব রয়েছে। 

আমি অবৈধভাবে কারো জমি দখল করিনি। বুলবুল সিংহ জানায় আমার কাগজে কোন ভুল নেই প্রমান হবে ১২ জুন আদালতে শুনানীতে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আদালতের আদেশ পেয়ে নির্মান কাজ স্থগিত করে দিয়েছি। আগামী ১২জুন বিষয়টি আদালতে শুনানী হবে।

 

কিউএনবি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit