বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম

আশুলিয়ায় আওয়ামী সমর্থিত  নেতাদের বিক্ষোভ ও মিছিল 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২২৩ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নাশের হুমকি ও কটূক্তি করার প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী সমর্থিত শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার সকালে বাইপাইল বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ ও মিছিল নিয়ে আশুলিয়া প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা। আওয়ামী সমর্থিত শ্রমিক সংগঠন মাঠে থাকতে তাদের অসৎ উদ্দেশ্য সফল হবে না। বাংলাদেশের এই অর্জনকে নস্যাৎ ও উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধিকে ধ্বংস করার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী এবং দেশ, জাতি ও রাষ্ট্রবিরোধী চক্র বিএনপি-জামায়াত জোট প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে বারবার।
সাভার উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সেলিম কবির, শ্রমিক নেতা মোঃ ইমন সিকদার, মোঃ মাহাবুব আলম বাচ্চু ও মোঃ বাকের শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit