মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম

যুদ্ধে ইউক্রেন প্রতিদিন ২০০ জন পর্যন্ত সেনা হারাচ্ছে: জেলেনস্কির উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন জ্যেষ্ঠ সহযোগী বলেছেন, যুদ্ধের ময়দানে ইউক্রেন প্রতিদিন ১০০-২০০ সৈন্য হারাচ্ছে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এ তথ্য জানান। খবর বিবিসির। 

জেলেনস্কির এই ঘনিষ্ঠ সহযোগী বলেন, দোনবাস অঞ্চলে রাশিয়ার সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড করতে ইউক্রেনের শত শত পশ্চিমা আর্টিলারি ব্যবস্থা প্রয়োজন। এ মুহূর্তে কিয়েভ মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি না বলেও মন্তব্য করেন তিনি। মিখাইলো পদোলিয়াক বলেন, রাশিয়া দোনবাসের দখল নিতে মরিয়া। এ কারণে তারা ইউক্রেনীয় সেনাদের ওপর নির্বিচারে বোমাবর্ষণ করছে। অঞ্চলটিতে রুশ সেনারা সব ধরনের অপরমাণু অস্ত্র— ভারি আর্টিলারি, মাল্টিপল রকেটলঞ্চার সিস্টেমস এবং বিমান হামলা চালাচ্ছে। 

পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্র দেওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমাদের এত বেশি সেনা নিহত হওয়ার কারণ, ইউক্রেন-রুশ সেনাদের মধ্যে সম্পূর্ণ বৈসাদৃশ্য।

 

 

কিউএনবি/আয়শা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit