মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি আনচেলত্তির, রেগে আগুন মরিনিও ট্রু প্রমিজ ৪: ৮৮তম ধাপে ইসরায়েলি জাহাজ-মার্কিন মেরিন সেনাদের ওপর হামলা হরমুজ প্রণালি: ইরান না লন্ডন? আধুনিক ভূ-রাজনীতির অদৃশ্য যুদ্ধ এবং বাংলাদেশের ভবিষ্যৎ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এপ্রিলেও সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি বিভাগ ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, তেল আবিবে একাধিক গাড়িতে আগুন

সেই প্রস্তাব পাস হওয়ায় কঠোর হচ্ছে ইরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৪৬০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার চীন ও রাশিয়ার ঘোর আপত্তি সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক সভায় ইরানবিরোধী প্রস্তাব পাস হয়। 

প্রস্তাবটিতে ইরানের তিনটি ‘অঘোষিত স্থানে’ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং আইএইএকে পূর্ণ সহযাগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়।

আর আন্তর্জাতিক পরমাণু সংস্থায় নিজেদের বিরুদ্ধে  প্রস্তাব পাস হওয়ায় ক্ষিপ্ত হয়েছে ইরান। 

এই প্রস্তাবের প্রতিবাদে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশটি। 

সেটি হলো নিজেদের পারমাণবিক কেন্দ্রগুলোতে থাকা আন্তর্জাতিক পরমাণু সংস্থার ২৭টি ক্যামেরা সরিয়ে ফেলা।

জানা গেছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে পরমাণু সংস্থার ৪০টির মতো ক্যামেরা আছে। 

এই ক্যামেরাগুলো দিয়ে নজরদারি চালায় তারা।

ইরানের ক্যামেরা সরিয়ে ফেলার বিষয়টিকে বড় ধরনের ধাক্কা হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।

তিনি সাংবাদিকদের বলেন, আমাদের যেটি জানানো হয়েছে সেটি হলো তারা ২৭টি ক্যামেরা সরিয়ে ফেলছে। এটি অবশ্যই সেখানে কাজ করার ক্ষেত্রে আমাদের জন্য বড় চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তিনি জানান, যদি দুই-তিন সপ্তাহের মধ্যে এ নিয়ে কোনো সমাধানে না পৌঁছানো যায় তাহলে তা হবে বড় ধরনের ধাক্কা। 

পরমাণু সংস্থার প্রধান ইরানকে আলোচনার আহ্বান জানিয়ে বলেন, আমার সঙ্গে এ মূহুর্তে আলোচনায় আসুন। আমরা খুবই উদ্বিগ্ন অবস্থায় আছি।

এদিকে ইরানের বিরুদ্ধে এ প্রস্তাব আনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি।    

পরমাণু সংস্থার বোর্ড অব গভর্নর্সের ৩৫ সদস্যের মধ্যে ৩০ সদস্যেই ইরানের বিরুদ্ধে ভোট দেয়। 

সূত্র: আল আরাবিয়া 

কিউএনবি/অনিমা/০৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit