মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান 

মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৫৪ Time View
মোঃ আমজাদ হোসেন,রাজশাহী প্রতিনিধি : আজ (০৯জুন)ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয় কর্তৃক  উপপরিচালক  অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ এর নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম  রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ খড়খড়ে এলাকায় শাহমখদুম মডার্ন রাইস মিলকে ওজনে কারচুপি করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৬ অনুযায়ী ৫০,০০০/- টাকা জরিমানা করেন।

এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের  সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী গোদাগাড়ী উপজেলায় রাজাবাড়ি হাট এলাকায় অভিযান পরিচালনা করেন এসময় কামাল অটো রাইস মিলকে মোড়কজাত চালের বস্তায় সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য না থাকা, ইন্ডিয়ান মোড়কে দেশি চাল ঢুকিয়ে বিক্রি করা ও ওজনে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭, ৪৫ ও ৪৬ অনুযায়ী ৮০,০০০/- টাকা জরিমানা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেন জানান তারা

কিউএনবি/আয়শা/০৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit